Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চতুর্থবারও মুখ্যমন্ত্রী হবে মমতা, রচনা

চতুর্থবারও মুখ্যমন্ত্রী হবে মমতা, রচনা

‘২০২৬-এ চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন’— পাণ্ডবেশ্বরে এসে এভাবেই আগাম জয়ের বার্তা দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

 

শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা হাটতলা এলাকায় ঘাসফুল শিবিরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে প্রচারে আসেন তিনি। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে হাতের নাগালে পেয়ে জনজোয়ার আছড়ে পড়েছিল খনি অঞ্চলে। পাণ্ডবেশ্বরের সভা থেকে বিজেপিকে বিঁধে রচনা দাবি করেন, উন্নয়নই তৃণমূলের প্রধান অস্ত্র। নেত্রীর স্তুতি গেয়ে তিনি বলেন, ‘মमता বন্দ্যোপাধ্যায় আমাদের সেই সূর্য যার আলোয় আলোকিত আমরা।’ সরকারি প্রকল্পের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি রচনার দাবি, সভার উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছে তৃণমূলের জয় নিশ্চিত। প্রার্থীর সমর্থনে এদিন কার্যত রোড-শোর মেজাজে ছিলেন সাংসদ।

 

মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরীটি মুখার্জি ও অঞ্চল সভাপতি যমুনা ধীবর। সাধারণ মানুষের সাড়ায় আপ্লুত রচনা সাফ জানান, বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন। জনসভায় তৃণমূল নেতৃত্বের উজ্জ্বল উপস্থিতি এবং রচনার গ্ল্যামার— দুইয়ে মিলে এদিন পাণ্ডবেশ্বরের প্রচার অন্য মাত্রা পায়। শেষবেলায় কর্মীদের চাঙ্গা করে রচনা বুঝিয়ে দিলেন, আগামী নির্বাচনেও নবান্নের চাবিকাঠি থাকবে মমতার হাতেই।

READ MORE.....