Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জাল নোট সহ গ্রেপ্তার ২ যুবক

জাল নোট সহ গ্রেপ্তার ২ যুবক

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের জিআরপি আবারও বড় সফলতা। এদিন সন্ধ্যা নাগাদ এক নম্বর প্লাটফর্মে দুই যুবককে ঘুরা ফিরা করতে দেখে পুলিশ। তাদের সন্দেহ হলে দুই যুবককে আটক করে। তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে জাল নোট।শুক্রবার সকালে নিউ ফরাক্কা জিআরপি অফিসে সাংবাদিক সম্মেলন করে জিআরপি আইসি প্রশান্ত রায় জানান গোপন সূত্রে খবর পেয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদেরকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই লাখ ৯৭৫০০ টাকা।যার মধ্যে ছিল সবই ৫০০টাকার নোট বলে জানা যায়।জিআরপি পুলিশ সুত্রে যায় অভিযুক্তদের নাম সুজিত দাস(১৯)।

 

বাড়ি মালদা জেলার সোদলাপুর।রবিউল শেখ (৩০), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত দুইশতাবিঘি এলাকায়।জিআরপি পুলিশ জানিয়েছেন ওই দুই যুবক মালদা জেলার খালতীপুর থেকে নিউ ফরাক্কা স্টেশনে হাত বদলের জন্য নিয়ে এসেছিল এই বিপুল পরিমাণ জাল নোট। জিআরপি সূত্রে জানা যায় এই জাল নোট গুলি দিল্লি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে খবর।শুক্রবার অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি পুলিশ।

READ MORE.....