Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস! বিস্ফোরক মোদি

ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস! বিস্ফোরক মোদি

ভারতীয়র জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কংগ্রেস! বিস্ফোরক মোদি। কেরলে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেও কংগ্রেস রাজনীতি করছে। হাত শিবিরের তরফ থেকে এমন রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে যার ফলে মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের জীবন নিয়ে ঝুঁকি বাড়ছে। ইরানের উপর একযোগে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল।

 

পালটা মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই আবু ধাবি এবং সৌদি আরবে একাধিক ভারতীয়র মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের নানা দেশে অন্তত ১ কোটি ভারতীয় বসবাস করেন। যুদ্ধের মধ্যে তাঁরা যেন সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করতে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি নিজেই। কূটনৈতিক স্তরেও মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক।

READ MORE.....