Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, সেমিতে প্রতিপক্ষ ভুটান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, সেমিতে প্রতিপক্ষ ভুটান

মালদ্বীপের মালেতে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘বি’-র শীর্ষস্থান দখল করেই সেমিফাইনালে পা রাখল ব্লু কোল্টসরা । ম্যাচের শুরু থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় । ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে এক দুর্দান্ত হেডে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ । প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) সেট-পিস থেকেই গোল শোধ করে দেয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সমতাসূচক গোলটি করেন মহম্মদ আব্দুল । পুরো ম্যাচে মাঝমাঠে দুর্দান্ত নিয়ন্ত্রণের জন্য ভারতের সুরজ সিং আহেইবাম ম্যাচ সেরার পুরস্কার পান।

ম্যাচ চলাকালীন মাঠের উত্তেজনা আছড়ে পড়ে ডাগ-আউটেও। বাংলাদেশ দলের স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় ভারতের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের জন্য এটি কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের। অন্যদিকে, অন্য সেমিফাইনালে আয়োজক নেপাল লড়বে বাংলাদেশের বিরুদ্ধে।

READ MORE.....