ভুলে যান কে প্রার্থী, আমার মুখ মনে রাখবেন। মনে রাখবেন, দিদি বিপদের দিনের সাথী। দিল্লির জমিদার নয়।’’
‘‘চমক, ধমক, লাঞ্ছনা অনেক দেখেছি। কোনও দিন মাথা নত করিনি। আজও করব না। জনগণের আদালতে আগামী দিনে হতে হবে ভোটবন্দি। মানুষকে লাইনে দাঁড় করিয়েছ। টাকা নিয়েছ। সব জায়গায় বলেছ আধার কার্ড দরকার। এখন বলছ ভোটের সময়, আধার কার্ড নেই দরকার। এই হল চরিত্র।’’
‘‘অন্যদের চরিত্রহননের আগে নিজেদের চরিত্র ভাবুন। বাংলাকে অনেক বদনাম করেছেন। একদিন না এক দিন বুঝবে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমাকে বাংলার রেলমন্ত্রী বলত। আমি পুষ্কর, অজমেঢ়, দিল্লির মেট্রো রেল, মুম্বই রেলবিকাশ কর্পোরেশন করে দেওয়ার পরেও এ সব বলত। এখনও হিংসা করে বাংলাকে।















