শনিবার বিকালে মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে মেমারিতে রোড শো করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি বলেন, তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার কে যেভাবে তিনি দেখেন।
মেমারিকেও সেভাবেই তিনি দেখবেন। অন্যদিকে তিনি বলেন মেমারি একসময় লাল দুর্গ ছিল। সেই মেমারিতেই বিনয় কুমারের বাড়ি। রাস্তায় মানুষ কংগ্রেস বা অন্য দলের দলীয় পতাকা লাগাতেও পারতো না। পরিবর্তনের হাত ধরে মেমারিরও পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, যারা চোর-জোচ্চোর, চিটিংবাজ, তারা সকলে বিজেপি করে। কোনো ভদ্রলোক বিজেপি করে না।
তিনি বলেন, চার তারিখে সবুজ আবিরের সঙ্গে রবীন্দ্র সংগীত বাজবে এবং ডিজেও বাজবে। তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে মেমারিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিডিও অফিস এলাকা থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। শেষে মেমারি নতুন বাসস্ট্যান্ডের সামনে পথসভায় বক্তব্য রাখেন তিনি। মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানাতো। ২০২২ সালে উস্কানিমূলক ভিডিও তৈরি করে গ্রেফতার হয়েছিল কলকাতা পুলিশের হাতে। জেল খাটা মাল। ওকে ভোট দেওয়ার আগে মানুষ জেনো ১০ বার ভাবে।















