Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ

সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে। মঙ্গলবার কৃষ্ণনগরে এসে প্রথমে তিনি জেলা শাসকের(ডিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখান থেকে সরাসরি পলাশীর কালীগঞ্জ বিধানসভার বিধায়িকা আলিফা আহমেদের বাড়িতে যান, যেখানে একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, মহুয়া মৈত্র ওই বৈঠকে যোগ দিতে পৌঁছনোর পর বাড়ির বাইরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে ‘গো ব্যাক’ও ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং কালো পতাকা প্রদর্শন করেন।

 

আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বাড়ির দিকে ডিম ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার বিষয়ে মহুয়া মৈত্র তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে বলেন, সারা ভারত দেখছে বিজেপি কর্মীরা এইগুলি করছে, সেখানে কালিগঞ্জ থানার ওসির কোন রকম পদক্ষেপ নিচ্ছে না, বলে তিনি অভিযোগ তুলে ধরেন।

READ MORE.....