Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সায়ন্তিকার মোট সম্পত্তির চেয়ে ঋণের পরিমাণই বেশি

সায়ন্তিকার মোট সম্পত্তির চেয়ে ঋণের পরিমাণই বেশি

সায়ন্তিকা ব্যানার্জি সিনেমা জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। এই মুহূর্তে তিনি বরানগরে তৃণমূলের প্রার্থী। স্বাভাবিক কারণেই মনে হতে পারে তাঁর আয় বেশ ভালো। কিন্তু বাস্তবে সায়ন্তিকার ‘ভাঁড়ে মা ভবানী’ বললেই চলে। একটি অ্যাকাউন্টে ৯ লক্ষ ১৫ হাজার টাকা রয়েছে সায়ন্তিকার। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৩৫ হাজার টাকা, অপর একটি অ্যাকাউন্টে ১০ হাজার, একটি অ্যাকাউন্টে ১ হাজার এবং অপর দুটি অ্যাকাউন্টে ব্যালেন্স পুরোপুরি শূন্য। হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার সোনার গয়না রয়েছে মাত্র ৩.৫২ গ্রামের, যার আনুমানিক বাজারদর ৪৮ হাজার টাকা।

 

অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে একটি ৩১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ গাড়ি।সায়ন্তিকার সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা। হলফনামায় সায়ন্তিকা উল্লেখ করেছেন, নিজের নামে কোনো বাড়ি, জমি বা পৈত্রিক সম্পত্তি নেই। কোনো বিনিয়োগও নেই তাঁর। যদিও হলফনামা অনুযায়ী, বিপুল ঋণ রয়েছে সায়ন্তিকার ঘাড়ে। গাড়ির লোন রয়েছে ২৬ লক্ষ ৬৮ হাজার টাকা। এ ছাড়াও ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণও রয়েছে তাঁর। অভিনেত্রী এবং বিধায়ক হিসেবেই আয় হয় বলে জানিয়েছেন সায়ন্তিকা।

READ MORE.....