Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের বঞ্চিত বাংলা!

ফের বঞ্চিত বাংলা!

উত্তরবঙ্গের ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্র বাংলাকে একটি পয়সা না দিলেও, মহারাষ্ট্র ও কর্নাটককে প্রায় ২ হাজার কোটি টাকা ত্রাণের অনুমোদন দিল। বিজেপি শাসিত মহারাষ্ট্র ও কংগ্রেস শাসিত কর্নাটকে বর্ষাজনিত বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদনে কেন্দ্র সরকার ১,৯৫০.৮০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে।

 

সরকারি বিবৃতি অনুযায়ী, মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে ১,৫৬৬.৪০ কোটি টাকা এবং কর্নাটক পেয়েছে ৩৮৪.৪০ কোটি টাকা। বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার বন্যা, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সর্বতোভাবে সাহায্য করতে বদ্ধপরিকর।

 

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলা। পাহাড়ে ধস নেমে, নদীর বাঁধ ভেঙে ও গ্রাম প্লাবিত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বহু জায়গায় সড়ক ধসে গিয়েছে, ভেঙে পড়েছে সংযোগকারী সেতু। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স কার্যত যোগাযোগবিচ্ছিন্ন ও বিপর্যস্ত হয়ে পড়ে।

 

রাজ্য সরকার নিজের সীমিত সম্পদের মধ্যেই ত্রাণশিবির খুলে দুর্গতদের আশ্রয় দিয়েছে, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এক টাকাও রাজ্যের হাতে আসেনি।

READ MORE.....