Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অধীর চৌধুরীকে পাশে থাকার আর্জি শহীদ পলাশ ঘোষের পরিবার

অধীর চৌধুরীকে পাশে থাকার আর্জি শহীদ পলাশ ঘোষের পরিবার

প্রাক্তন লোকসভার বিরোধী দলনেতা মুর্শিদাবাদের জাতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে কাছে পেয়ে পাশে থাকার আর্জি জানালেন শহীদ পলাশ ঘোষের পরিবারের সদস্যরা। কয়েকদিন আগে কাশ্মীরে বিশেষ অপারেশনে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে শহীদ হয়েছেন হরিহরপাড়ার রুকুনপুর গ্রামের প্যারা কমান্ডার পলাশ ঘোষ। বুধবার বিকেলে পলাশ ঘোষের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পলাশের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

 

কথা বলেন পলাশের বাবা ও দাদার সঙ্গে। পলাশের দাদা মৃগাঙ্গ ঘোষ অধীর চৌধুরীকে বলেন ‘আমাদের একটু দেখবেন পাশে থাকবেন’। প্রতুত্তরে অধীর চৌধুরী সব রকম পাশে থাকার আশ্বাস দেন। অধীর চৌধুরী বলেন পলাশের এই শহীদ হওয়ার ঘটনা শুধু হরিহরপাড়া বাসীকে নয় সমগ্র জেলা বাসিকে স্থম্ভিত করেছে। এদিন তাদের শ্রাদ্ধ ক্রিয়া কাজ চলছে তার মধ্যেও আমার সঙ্গে পরিবারের সদস্যরা সময় দিয়েছেন, কথা বলেছেন এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সৈনিকরা তাদের জীবন দিয়ে আমাদের রক্ষা করে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি , পলাশ যেন স্বর্গবাসী হয় ।

READ MORE.....