Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাড়ল অন্নপূর্ণা যোজনার পরিধি

বাড়ল অন্নপূর্ণা যোজনার পরিধি

মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ(বুধবার) ১ জুলাই অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জুন মাসে যেখানে প্রায় ২৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, সেখানে এক মাসের ব্যবধানে উপভোক্তার সংখ্যা কয়েক গুণ বাড়ানো হল। এই উপলক্ষে আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার চেকও তুলে দেওয়া হবে।

 

রাজ্য সরকারের দাবি, ‘আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। কোনও মধ্যস্থতাকারী থাকবে না এবং অর্থ পৌঁছতে অযথা দেরিও হবে না’। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্নপূর্ণা যোজনা সেই ঘোষণারই অংশ। সরকারের বক্তব্য, এই প্রকল্প এখনও সম্প্রসারণের পর্যায়ে রয়েছে। শহর ও গ্রামের যোগ্য মহিলাদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাঁরা এখনও আবেদনপত্র জমা দিচ্ছেন, তাঁদের নথি যাচাইয়ের পর যোগ্য হলে পরবর্তী কিস্তি থেকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

 

রাজনৈতিক মহলের মতে, উপভোক্তার সংখ্যা দ্রুত বাড়ানোর এই উদ্যোগ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নেও সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

READ MORE.....