Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রত’র

ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রত’র

তৃণমূলের শত্রু সিপিএম, বিজেপি, কংগ্রেস নয় তৃণমূলের শত্রু তৃণমূল। মলয় মুখার্জির সুরে সুর মিলিয়ে সাংবাদিক বৈঠকে একই কথা বললেন অনুব্রত মণ্ডল। বললেন, ছাগলের তিন নম্বর বাচ্চাটা একটু বেশি লাফায়। শনিবার রাতে বীরভূমের সিউড়িতে রবীন্দ্র সদনে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, মলয় মুখার্জি সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মলয় মুখার্জি বলেন, ‘আমাদের শত্রু বিজেপি নয়। আমাদের শত্রু আমাদের দলের নেতারা।

 

একটা পড়াতে দুটো নেতা হলে যা হয়। এ বলছে আমি বড় ও বলছে আমি বড়। এই করতে-করতে দলটাকে শেষ করে দিচ্ছে। কালীদাসের মত আচরণ করছে। যেই দলে খাচ্ছো সেটাকেই নষ্ট করে দিচ্ছো। আমাদের শত্রু বিজেপি নয়, আমাদের শত্রু আমাদের ঘরেই রয়েছে’। সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডল কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মলয় মুখার্জির দামী কথা বলেছে, যেটা ন্যায্য সেই কথা বলেছে। তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল নিজে, বললেন অনুব্রত।

 

এটা অন্যায় বলেনি। এখানে এক কথা বলছে, বাইরে গিয়ে অন্য কথা বলছে। তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে। তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায়। বাকি অন্য দুটো বাচ্চা ব্যাপক দৌড়াতে পারে। কাকে ইঙ্গিত করলেন মলয় মুখার্জি, অনুব্রত মণ্ডলরা। কাজল শেখ নাকি কাজল শেখের সঙ্গেও যারা থাকছে, আবার অনুব্রত সঙ্গেও যারা থাকছে তাদের। যেমন আশীষ বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল সহ আরো বেশ কয়েকজন এমন নেতা রয়েছে জেলায়।

READ MORE.....