Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

খড়গপুরে আইন-শৃঙ্খলা ইস্যুতে সরব দিলীপ ঘোষ

খড়গপুরে আইন-শৃঙ্খলা ইস্যুতে সরব দিলীপ ঘোষ

চা-চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন খড়গপুরে একাধিক ইস্যুতে তিনি সরাসরি আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি জানান, মনোনয়ন জমা দেওয়ার দিন বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন। দিল্লির নেত্রী রেখা গুপ্তা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ কেন্দ্র ও রাজ্যস্তরের নেতৃত্বের উপস্থিতির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

 

এদিন মালদার কালিয়াচকের ঘটনার প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ‘কাদের ধরা হচ্ছে’? তাঁর অভিযোগ, কালিয়াচক, সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অশান্তি ও ভয়ের পরিবেশ রয়েছে। হিন্দু শোভাযাত্রায় আক্রমণের ঘটনাও একাধিকবার ঘটেছে বলে দাবি করেন তিনি। প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন এবং হনুমান জয়ন্তীর সময় আখড়া উদ্বোধন ঘিরে হামলার অভিযোগ তোলেন। এদিন বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বাংলায় কোনো আইন-শৃঙ্খলা নেই’। পাশাপাশি গত ১৫ বছরে রাজ্য সরকারের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন জেলায় দাঙ্গা, বোমাবাজি ও অস্ত্রের ব্যবহার বেড়েছে এবং বাইরের দুষ্কৃতীরাও আশ্রয় নিচ্ছে।

 

এদিন নির্বাচনী প্রচার নিয়েও অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, খড়গপুরে বিজেপির ফ্লেক্স ও ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হচ্ছে। যদিও তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে এমন অভিযোগ সামনে আসেনি বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘এইভাবে চললে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব’?

READ MORE.....