Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

উইম্বলডনে জয়রথ অব্যাহত, প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

উইম্বলডনে জয়রথ অব্যাহত, প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে চেক টেনিস রানিকে ৬-১, ৬-৩ সেটে হারিয়ে জয়লাভ করেছেন এই পোলিশ তারকা । রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোড়ালির চোটে ক্যারিয়ার শেষই ধরে নিয়েছিল ৩৪ বছর বয়সী প্লিসকোভার। চোট কাটিয়ে দুর্দান্তভাবে ফেরেন টেনিশ কোর্টে। খেলে বেশ কিছু শক্তিশালী শট। যা দক্ষতার সঙ্গে সামলে প্রথম রাউন্ডেই নিয়ন্ত্রণ নিয়ে নেন সিওনতেক।

তথাকথিত ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ ভেঙে এক দশকের মধ্যে প্রথম নারী হিসেবে উইম্বলডন শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা সিওনতেক বেশ চটপটে ছিলেন। মাত্র ২৫ মিনিটে প্রথম সেট জিতে নিলেও পরে তাঁকে কিছুটা বেশ ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিনা তীব্র প্রতিরোধে।

দ্বিতীয় সেটের শুরুতে চেক তারকা ২-০ ব্যবধানে লিড নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে পরপর ডাবল ফল্ট করে তিনি সার্ভিস ব্রেক উপহার দেন, যার পূর্ণ সুযোগ নেন সিওনতেক । প্রথম রাউন্ডে টেইলর টাউনসেন্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর, দ্বিতীয় রাউন্ডে সিওনতেক শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত টেনিস খেলেন। মাত্র ৭০ মিনিটে ম্যাচটি নিজের করে নেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে টানা ২৬ বার তৃতীয় রাউন্ডে পৌঁছানোর অনন্য মাইলফলক স্পর্শ করেন। ওপেন এরাতে মার্টিনা নাভ্রাতিলোভা এবং কনচিটা মার্টিনেজের পর তৃতীয় মহিলা হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন । তৃতীয় রাউন্ডে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে ইগা সিওনতেক মুখোমুখি হবেন ফিলিপাইনের ২৯তম বাছাই অ্যালেক্সান্দ্রা ইয়ালার ।

READ MORE.....