Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সিএসকে শিবিরে স্বস্তির হাওয়া , চোট মুক্ত ব্রেভিস ফিরছেন পরের ম্যাচেই ,ধোনির ফেরা নিয়ে শঙ্কা !

সিএসকে শিবিরে স্বস্তির হাওয়া , চোট মুক্ত ব্রেভিস ফিরছেন পরের ম্যাচেই ,ধোনির ফেরা নিয়ে শঙ্কা !

চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন ডেওয়াল্ড ব্রেভিস ও মহেন্দ্র সিং ধোনি। নিজেদের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ব্রেভিসকে পাওয়ার আশা করছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দলটির সফলতম অধিনায়ক ধোনির ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে । এবারের আইপিএলের শুরুটা একদম ভালো হয়নি চেন্নাইয়ের। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রবিবারের পরাজয়ের পর এখন পয়েন্ট টেবিলের তলানিতে তারা ।

 

চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী শনিবার। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হবে তারা। চোট কাটিয়ে উঠলেও এখনও শতভাগ ফিট নন ব্রেভিস ও ধোনি। পরের ম্যাচের আগে লম্বা বিরতিতে দুজনই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশায় আছে দলটি।

আসর শুরুর আগে প্রস্তুতি ক্যাম্পে পায়ের পেশিতে চোট পান ধোনি। এবার এখন পর্যন্ত দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ৪৪ বছর বয়সী অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। গুয়াহাটি ও বেঙ্গালুরুতে দলের সঙ্গে যাননি তিনি।
দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে দেখা যাচ্ছে ধোনিকে। পাঞ্জাব ম্যাচের আগের দিন এমএ চিদাম্বরামের অনুশীলন পিচে কোনো অস্বস্তি ছাড়াই ব্যাটিং করেন তিনি। তবে তাকে নিয়ে তাড়াহুড়া না করে পুরোপুরি সেরে উঠতে সময় দিচ্ছে চেন্নাই। প্রবল সম্ভাবনা রয়েছে, পরের ম্যাচেই দলটির একাদশে দেখা যাবে ধোনিকে।
চেন্নাই ও ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি দিন দুয়েকের মধ্যে ফিটনেস পরীক্ষা দেবেন। আর সেটা উতরাতে পারলেই দিল্লির বিপক্ষে দেখা যেতে পারে তাকে।

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় আশার বানী শোনান ধোনিকে নিয়ে। শিগগিরই তার দলে ফেরার কথা টসের সময় বলেন অধিনায়ক। ‘তিনি ফেরার পথে আছেন। ধীরে ধীরে সেরে উঠছেন। মাঠে নামতে মুখিয়ে আছেন, কিন্তু মাঝেমধ্যে সেরে উঠতে কিছুটা সময় লাগে। শিগগিরই তিনি ফিরবেন। ‘

 

 

ধোনির মতো ব্রেভিসও চোট পেয়েছিলেন প্রস্তুতি ক্যাম্পের সময়। সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন তিনি। বিস্ফোরক এই ব্যাটসম্যানও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে গুয়াহাটি ও বেঙ্গালুরুতে দলের সঙ্গে যান তিনি।

 

পরবর্তী ম্যাচের আগে বেশ কিছুদিন সময় পাচ্ছে চেন্নাই। এই সময়ে খেলার জন্য শতভাগ ফিট হয়ে উঠবেন ব্রেভিস, বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর বলেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং । ‘ আশা করছি, পরবর্তী ম্যাচের আগে সে ঠিক হয়ে যাবে। হাতে এখনও পাঁচ দিন সময় আছে। তাকে নিয়ে একটু সতর্ক ছিলাম। আশা করি, এই পাঁচ দিন পরিকল্পনা মতো কাটবে এবং সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। তার না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি, তাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি ।

READ MORE.....