গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমাল কমিশন। ১০৮ থেকে কমিয়ে করা হয়েছিল ৮৭। এবার বাংলায় ভোট গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল নির্বাচন কমিশন। সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় ২৯৪ আসনের ভোট গণনা হবে ৭৭ টি কেন্দ্রে। কোন জেলায় কতগুলি গণনাকেন্দ্র, জেলা ধরে ধরে প্রত্যেকটির ঠিকানা সহ তালিকাও প্রকাশ করেছে কমিশন।














