-বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন গত পাঁচ বছরের কাজের খতিয়ান। তিনি জানান, ২০২১ সালে এই কেন্দ্রের মানুষ তাঁকে জয়ী করেছিলেন এবং ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত সময়কালে বহু উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন।
অদিতি মুন্সীর কথায়, “১০০ শতাংশ কাজ করা সম্ভব না হলেও এই পাঁচ বছরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে”। এদিন তিনি সেই সব কাজের বিস্তারিত তুলে ধরেন এবং আগামী পাঁচ বছরে কী কী উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে, তাও পুস্তক আকারে প্রকাশ করেন।
অন্যদিকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলেছেন। সেই প্রসঙ্গে অদিতি মুন্সী বলেন, “আমি একজন সংগীতশিল্পী এবং সদ্য মা হয়েছি। উনি কী অভিযোগ করছেন, সে বিষয়ে আমি কিছু জানি না”।












