Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ড্র-তেই সন্তুষ্ট মহামেডান, দিল্লির মাঠে লড়াইয়ের গল্প

ড্র-তেই সন্তুষ্ট মহামেডান, দিল্লির মাঠে লড়াইয়ের গল্প

আইপিএলের জোয়ারে যখন দেশ ভাসছে, ঠিক তখনই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের এক জমজমাট লড়াইয়ে স্পোর্টিং ক্লাব দিল্লিকে রুখে দিল মহামেডান স্পোর্টিং। দু-দুবার পিছিয়ে পড়েও যেভাবে সাদা-কালো ব্রিগেড ম্যাচে ফিরল, তাকে ফুটবলীয় ভাষায় ‘ফাইটব্যাক’ না বলে উপায় নেই। যদিও এই ২-২ ড্রয়ের পর টেবিলের তলায় থাকা মহামেডানের ভাগ্য খুব একটা ফেরেনি, তবে টানা তিন ম্যাচে ড্র করে তারা অন্তত পয়েন্টের খাতাটা সচল রাখতে পেরেছে।

 

​ম্যাচের শুরু থেকেই দিল্লি ছিল বেশ আক্রমণাত্মক। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মতিজা ভাবোভিচ দিল্লিকে এগিয়ে দিলেও, লড়াই ছাড়েনি খিদিরপুরের দলটি। ৪০ মিনিটে মাকান চোথের পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় গোল শোধ করেন থোকচোম এডিসন সিং। প্রথমার্ধের বিরতির ঠিক পরেই ভাবোভিচ নিজের দ্বিতীয় গোলটি করে দিল্লিকে ফের লিড এনে দেন। কিন্তু ওই যে, সাদা-কালো হারতে শেখেনি! ৬৫ মিনিটে হীরা মণ্ডলের হেড যখন জালে জড়াল, তখন দিল্লির গ্যালারিতে শ্মশানের নীরবতা।

 

​১০ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মহামেডান এখনও লিগ টেবিলের একেবারে শেষে। অন্যদিকে, ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে ১০ নম্বরে। লড়াইটা যতটা না পয়েন্টের ছিল, তার চেয়েও বেশি ছিল আত্মসম্মানের। তবে লিগের বাকি সময়টা যদি এভাবেই লড়াকু মেজাজে মহামেডান খেলতে পারে, তবে শেষবেলায় কোনো ম্যাজিক হলেও হতে পারে। আপাতত লড়াই চলছে, আর ড্র-এর হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়ল ব্ল্যাক প্যান্থার্সরা।

READ MORE.....