অন্তত ৫ বছরের জন্য তৈরী হতে চলেছে একটা সরকার। ২০২৬ নির্বাচন শেষ ২৯ তারিখ আর সোমবার ছিলো সব প্রচারের শেষ দিন। সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচি ছিলো নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা করেন মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়রও ভবানীপুরে প্রচার কর্মসূচি ছিলো এই দিন ।
সোমবার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। পরে হুগলির চন্দননগরেও একটি রোড শো ছিলো তাঁর। অভিষেকেরও প্রচার কর্মসূচি ছিলো রানাঘাট, হুগলি, আরামবাগ এবং মহেশতলায়। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন শুভেন্দু। পরে হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত একটি মিছিলও করেন তিনি।













