Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

যাদবপুর, কলকাতায় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হস্টেলের দিকে কড়া নজর কমিশনের

যাদবপুর, কলকাতায় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হস্টেলের দিকে কড়া নজর কমিশনের

নির্বাচন কমিশনের ধারণা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট হস্টেলগুলোতে এবার আশ্রয় নেবে রাজনৈতিক দুষ্কৃতীরা। তাই পুলিশ ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে। হস্টেলগুলিতে শুরু হবে সুপার চেকিং। সূত্রের খবর, এই সব হস্টেলগুলিতে প্রচুর বহিরাগত দেখা গিয়েছে বলে কমিশন খবর পেয়েছে। তার পরিপ্রেক্ষিতেই নজরদারি বাড়ানো হচ্ছে হস্টেলগুলিতে।

 

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। বুধবার সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। দ্বিতীয় দফার ভোটের আগে এই জেলাগুলির একাধিক বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বহিরাগতদের আনাগোনা বাড়ছে বলে খবর।

 

এই পরিস্থিতিতে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে, তার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়ার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও তেঘরিয়ায় হজ টাওয়ার, নিউটাউনে হজ হাউস, পার্ক সার্কাসে হজ হাউস, রাজারহাট নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তালতলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাস। এছাড়াও ৫৬টি বিভিন্ন‌ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যেখানে থাকবে কমিশনের কড়া নজরদারি।

READ MORE.....