Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিমান ঘোষের সমর্থনে রোডশো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

বিমান ঘোষের সমর্থনে রোডশো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

রবিবার হুগলির পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে প্রচারে আসেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা। তৃণমূল সরকারকে বিঁধে বাংলায় পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আর্জি করলেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা। এদিন তিনি বললেন, ‘বাংলায় নিয়ে আসুন বিজেপি সরকারকে। মোদীজি বলেছেন মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা করে। কৃষকরা আলু ও ফসলের দাম পায় না, এর জন্য টিএমসি সরকার দায়ী। বাংলায় পাল্টানো দরকার, চাই মোদী সরকার। মোদীজি সরকার যুবকরা চাকরি না পেলে তাদেরকে ৩০০০ টাকা করে দেবে। বিজেপি সরকার আসলে সরকারি কর্মচারীদের ডিএ মিলবে। পরিবারের সদস্য ছাড়াও আত্মীয়-পরিজনদের বলে দেবেন—ইসবার মমতা বাহার, অর বাঙ্গাল মে মোদী সরকার।’

 

 

এছাড়াও একাধিক প্রতিশ্রুতি, যা ভোটে জেতার পর দেওয়া হবে, সে সম্পর্কে জনসভা থেকে বলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার হুগলির পুরশুড়া কেলেপাড়ায় আসেন তিনি পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে ভোটের প্রচারে। তার পাশাপাশি তিনি বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে একটি রোডশো করেন; কেলেপাড়া থেকে শুরু করে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার গিয়ে রোডশোটি শেষ হয়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিমান ঘোষ-সহ মহিলাদের নিয়ে এক জনসভা করেন। সেখানে মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধুমাত্র দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মহিলাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

 

বিজেপির রোডশো ও জনসভায় পুরশুড়া জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। রেখা গুপ্তা আরও জানান, ‘তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যটাকে সিন্ডিকেটে পরিণত করেছে, এরা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। সাধারণ মানুষের কথা—এই সরকারকে আর প্রয়োজন নেই। বাংলায় বিজেপি সরকার চাই, আমি এখানে এসে একটা কথাই বলব, আপনারা বিজেপি প্রার্থী বিমান ঘোষকে ভোটে জয়যুক্ত করুন।’ সভায় হাজির ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা।

READ MORE.....