Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কৌশানী মুখার্জির রোড শো-তে জনজোয়ার

কৌশানী মুখার্জির রোড শো-তে জনজোয়ার

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারণায় ঝড় তুলেছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। রাজ্যের বিভিন্ন এলাকায় রোড শো এবং জনসভায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে। প্রথম দফা নির্বাচন শেষ হতেই দ্বিতীয় দফার প্রচারের শেষ লগ্নে এদিন মগরাহাট পূর্বে তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের সমর্থনে ব্লক সভাপতি সেলিম লস্করের তত্ত্বাবধানে মগরাহাট পূর্ব বিডিও অফিস থেকে চাকদাহ পর্যন্ত রোড শো-তে উপচে পড়া ভিড় দেখা যায়।

 

কৌশানী মুখার্জিকে সর্বত্রই দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সাদা সালোয়ার পরে রোড শো-য়ে অংশগ্রহণ করেন তিনি। তৃণমূল সরকারের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নারীশক্তি’র কথা তুলে ধরছেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তৃণমূলের জোড়াফুলে বোতাম টিপে বিপুল ভোটে জেতানোর আর্জি জানান তিনি।

 

ব্লক যুব সভাপতি বাচ্চু শেখ প্রচারের ফাঁকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই এবং তিনিই রাজ্যের জন্য সেরা। এবার অনেকটা পরিণতভাবে শুধুমাত্র দলের জয়ের লক্ষ্যে প্রচার চালাচ্ছেন কৌশানী। সামগ্রিকভাবে, তৃণমূলের তারকা প্রচারক হিসেবে কৌশানী এই ভোটে দলের প্রচারে বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছেন। জনজোয়ার দেখেই অভিনেত্রী জয়ের ব্যাপারে আশাবাদী। ব্লক সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে মগরাহাট পূর্বে তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত রেকর্ড ভোটে জিতবেন বলে দাবি করেছেন কর্মীরা।

READ MORE.....