Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চুপ থাকলেন না বাদশা! অনন্ত-বিতর্কে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস

চুপ থাকলেন না বাদশা! অনন্ত-বিতর্কে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস

আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে সাক্ষাতের ফাঁকে অনন্ত অম্বানির সঙ্গে কথোপকথন ঘিরে ভাইরাল হওয়া এক ইনস্টাগ্রাম রিলের জেরে এবার কড়া পদক্ষেপ করলেন শাহরুখ খান। ওই রিলে দাবি করা হয়েছিল, কথোপকথনের মাঝে শাহরুখকে নাকি চুপ থাকতে বলা হয়েছে। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর আখ্যা দিয়ে সুভিজ্ঞ শর্মা নামে এক সমাজমাধ্যম ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠিয়েছেন বলিউডের বাদশা। ভাইরাল ওই ভিডিওটিতে সদগুরুর সঙ্গে অনন্তের আলাপচারিতার পাশাপাশি অনন্ত ও শাহরুখের কথাবার্তার একটি আলাদা অংশ জুড়ে দেওয়া হয়েছিল।

 

 

গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিসে শাহরুখের আইনজীবীদের অভিযোগ, রিলটির ক্যাপশন এবং উপস্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ঘটনার আসল প্রেক্ষাপট বিকৃত হয় এবং অভিনেতার ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ হয়। ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারা (মানহানি) উল্লেখ করে নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনও জনপ্রিয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য ছড়ানো যায় না। ওই ইনফ্লুয়েন্সারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে পাঁচ দফা শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে— অবিলম্বে বিতর্কিত রিলটি মুছে ফেলা, এই দাবি আর প্রচার না করা, সংশ্লিষ্ট ক্যাপশন ও বিবৃতি সংশোধন বা মুছে দেওয়া, মূল ফুটেজ ও প্রকাশনা সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করা এবং ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপের লিখিত প্রমাণ জমা দেওয়া।

 

যদিও আইনি নোটিস পেয়েই দমে যাননি ওই কনটেন্ট ক্রিয়েটর। পাল্টা আরও একটি ভিডিও পোস্ট করে বাক্স্বাধীনতার দোহাই দিয়ে শাহরুখকে নিশানা করেছেন তিনি। তাঁর কটাক্ষ, “যিনি শাহরুখ খানকে চুপ করতে বললেন, তিনি নাকি অপমান করেননি! নাকি অপমানিত হয়েছেন বলার সাহসটাই শাহরুখের নেই? আর আমরা নাকি ওঁকে অপমান করে ফেললাম!” সমাজমাধ্যমে ক্লিপটি নিয়ে জোর চর্চা চললেও, শাহরুখের আইনি দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অনন্ত অম্বানির সঙ্গে তাঁর সাক্ষাৎকে যেভাবে বিকৃত করে দেখানো হয়েছে, তা সম্পূর্ণ মানহানিকর।

READ MORE.....