Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘চুমু’ খেয়ে ‘ভাইরাল’ বিজেপি প্রার্থী

‘চুমু’ খেয়ে ‘ভাইরাল’ বিজেপি প্রার্থী

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হাওড়ার শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ জনৈক তৃণমূল সমর্থককে ‘জড়িয়ে’ ধরে ‘চুমু’ খেয়ে বৃহস্পতিবার বিতর্কে জড়ান। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। জানা গেছে, প্রচার চলাকালীন এক যুবক তাঁর সামনে স্লোগান দিলে রুদ্রনীল তাঁকে আলিঙ্গন করে গালে ও কপালে চুমু খান এবং ‘জয় ভারত’ স্লোগান দিতে বলেন। এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

 

পরে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় ওই তৃণমূল কর্মী বলেন, ‘আমি শিবপুর কেন্দ্র আইএনটিটিইউসি-র ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শক্তি দেবনাথ। বৃহস্পতিবার আমি যখন আমাদের ওয়ার্ডের মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, সেই সময় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ সেখান দিয়ে কর্মীদের নিয়ে যাচ্ছিলেন। আমি তখন ‘জয় বাংলা’ স্লোগান দিই। তখন উনি মানসিকভাবে ভেঙে পড়ে আমার সাথে ধস্তাধস্তি শুরু করেন এবং আমাকে বারবার ‘জয় বাংলা’ বলা থেকে বিরত করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বলেন। এবং ‘জয় ভারত’ স্লোগান দিতে বলেন। আমি ওনাকে বলি আমি ‘জয় ভারত’ স্লোগান দিলে আপনাকেও কিন্তু ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। তখন উনি আমার সাথে স্লোগান দেন। আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নামে স্লোগান দিলে আমার সঙ্গে ওনার ধস্তাধস্তি হয়।

 

ধস্তাধস্তির ফলে আমার জামা ছিঁড়ে যায়। আমার প্রশ্ন রুদ্রনীল বাবু একজন সেলিব্রেটি হয়েও আমার মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনেই রেগে গেলেন। আমি চাই মানসিকভাবে উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি চাই, আমাদের কেন্দ্রে ডঃ রানা চ্যাটার্জি জয়ী হবেন এবং নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য ফিরে আসবেন।’ এদিকে, এই বিষয়ে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমি ওনাকে বললাম ‘জয় বাংলা’ বলছেন বলুন। আমি তাঁর হাত তুলে ধরে বলেছি জোরে বলুন। কিন্তু, ‘জয় ভারত’-ও বলুন। আসলে কী বলে প্রচার করবে, সেটাই বুঝতে পারছে না তৃণমূল।’

READ MORE.....