Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রামনবমী উৎসবে প্রার্থীদের যৌথ শোভাযাত্রা

রামনবমী উৎসবে প্রার্থীদের যৌথ শোভাযাত্রা

রামনবমী উপলক্ষে আসানসোল শহরে রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক শোভাযাত্রা হটন রোড হয়ে জিটি রোডে এসে মিলিত হয়। এই শোভাযাত্রায় শাসক ও বিরোধী—দুই দলের প্রার্থীদের একসঙ্গে অংশ নিতে দেখা যায়।

 

আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক এবং বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শোভাযাত্রায় সামিল হন। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকেরা।

 

শোভাযাত্রায় শ্রী রাম সহ বিভিন্ন দেবদেবীর ছবি এবং সুসজ্জিত ট্যাবলো বিশেষ আকর্ষণ ছিল। উৎসবকে ঘিরে শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জিটি রোড, হটন রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিকেল চারটার পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল। উৎসব ঘিরে শহরজুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ।

READ MORE.....